খুলনা মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর মঙ্গলবার খুলনা মহানগর যুবদলের উদ্যোগে সমাবেশ ও শিববাড়ি মোড় জিয়া হল চত্বরে র্যালি পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে র্যালিটি নগরীর শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ'র চেয়ারম্যান এ্যাড. এস এম শফিকুল আলম মনা। সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা শেষে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন খুলনা মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক ও বিসিবি'র পরিচালক শফিকুল আলম তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন ও সঞ্চালনা করেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক বৃন্দ সোহেল মোল্লা, মো. কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ ইমন, অ্যাডভোকেট ফজলুর রহমান রাজা, হাবিবুর রহমান কাজল, তামজীদ আহমেদ মিশুসহ খুলনা মহানগর যুবদলের সদস্য, থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা বলেন, যুবদল বিএনপির অন্যতম প্রধান শক্তি ও আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ভূমিকা অপরিহার্য।
ভোরের আকাশ/ এনউব