শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সঠিক নেতৃত্বে সম্মান বয়ে আনে : ডা. সালাউদ্দীন বাবু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ৯ জানুয়ারি ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পুরো জাতিকে নতুন করে দেখিয়ে দিল যে, সঠিকভাবে যদি নেতৃত্ব দেওয়া যায়, ভালো ব্যবহার ও জনগণের পক্ষে ঝুঁকি নিয়ে কাজ করা যায় তাহলে সেই ব্যক্তি সম্মানের পাত্র হবে বলে এমন কথা বলেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় থানা শ্রমিক দলের আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া  মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তাঁর বক্তব্যে এই সব কথা বলেন।

আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণের সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দীন বিপ্লব, ঢাকা জেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মধু, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন মোল্লা, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সরকার ও থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী।

থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রমিক দল নেতা আব্দুস সামাদ ভূঁইয়া, আব্দুস সাত্তার ভূইয়া, আনছার আলী, মোকলেছুর রহমান, হাসমত মন্ডল, জয়নাল আবেদীন ও নুর আলম ভূঁইয়া সহ আরও অনেকে।

ভোরের আকাশ/মো.আ.

ঢাকাবিএনপি

শেয়ার করুন: