শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব
বরিশালে ভূমি কর্মকর্তার হস্তক্ষেপে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘব

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামে একটি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ বিরোধের সমাধান হয়েছে। 

বুধবার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি), এয়ারপোর্ট থানা পুলিশ, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় এই বিরোধ নিরসন হয়। এতে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।

জানা গেছে, গণপাড়া এলাকায় প্রায় দুই যুগ আগে থেকে বসবাস করছেন ইতালী প্রবাসী মহিদুল ইসলাম মামুনের পরিবার। কিন্তু তাদের বাড়ির চলাচলের রাস্তা নিয়ে আপত্তি ছিল প্রতিবেশী কয়েক পরিবারের। এ নিয়ে একাধিক মামলা চলমান আছে। অবশেষে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে রাস্তাটি সরকারী বরাদ্দে পাকা করার পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু এটি বাস্তবায়নে গিয়েও তারা বাঁধার মুখে পড়েন।

বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে দীর্ঘ সময় কথা বলার পরে তাদের রাজী করাতে সক্ষম হন। উভয় পক্ষ মামলা প্রত্যাহারসহ বিরোধ মিমাংসা করে মিলে মিশে রাস্তা ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ছাত্র প্রতিনিধি লাবন্য, শিফা, গাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এসিল্যান্ড আজহারুল ইসলামের সুদক্ষ তৎপরতায় এটি সমাধান করা সম্ভব হয়েছে। এর আগে অনেকে চেষ্টা করেও সমাধান করতে পারেনি। উভয় পক্ষের এই সমঝোতা এলাকার জন্য একটি শান্তির বার্তা।

বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজহারুল ইসলাম বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে পিআইও, থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দীর্ঘ আলোচনায় সমাধান হয়েছে এবং বর্তমানে রাস্তাটির কাজ চলমান আছে।

ভোরের আকাশ/এসএইচ
 

শেয়ার করুন: