শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শকের মতবিনিময় সভা

শাহীন মিয়া, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
শিবচরে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শকের মতবিনিময় সভা
শিবচরে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শকের মতবিনিময় সভা

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক ডিআইজি মো. রেজাউল করিম মল্লিকের শিবচর থানায় কর্মরত পুলিশ অফিসারদের সাথে শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন।

বুধবার (২ জুলাই) সকাল ৯টায় শিবচরের সন্তান ও ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম মল্লিক এক গুরুত্বপূর্ণ সফরে মাদারীপুরের শিবচরে আসেন।  

এসময় তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তার প্রয়াত বাবার কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত করেন।

পরে ডিআইজি মল্লিক শিবচর থানায় কর্মরত সকল আইন-শৃঙ্খলা বাহিনীদের নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।  তিনি থানার সার্বিক কার্যক্রম, অপরাধ দমন, নাগরিক সেবা এবং থানার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. নাঈমুল হাসান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন কাদের, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

ডিআইজি মল্লিক শিবচরের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

তিনি জানান, অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা ও ত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত এবং প্রয়োজনে তিনি তাদের পাশে থাকবেন।

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন ছোট ভাই ও বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম মল্লিক।

ডিআইজির এ সফর শিবচরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক তৎপরতা এবং জনসেবামূলক কার্যক্রমে নতুন আশার সঞ্চার করেছে বলে জানান স্থানীয়রা।

ভোরের আকাশ/জাআ

ঢাকা রেঞ্জশিবচর

শেয়ার করুন: