শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫ দিন অচল সী-ট্রাক

অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মহেশখালী–কক্সবাজার নৌপথে চলাচলকারী একমাত্র সী-ট্রাক টানা পাঁচ দিন ধরে বন্ধ। এতে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন দ্বীপ উপজেলা মহেশখালীর প্রায় পাঁচ লাখ মানুষ। 

রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগের মধ্যেও সেবা স্বাভাবিক করতে না পারায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ)-এর রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, প্রস্তুতি ও দায়িত্বশীলতা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

দ্বীপবাসীর ভাষ্য, একসময় জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোট ও কাঠের নৌকায় পারাপার ছিল একমাত্র ভরসা। জুলাই গণঅভ্যুত্থানের পর এই নৌপথে সী-ট্রাক চালু হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। নিরাপদ ও সাশ্রয়ী নৌযান হিসেবে সী-ট্রাক দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই বারবার যান্ত্রিক ত্রুটি, দীর্ঘ সময় সেবা বন্ধ এবং ধীরগতির মেরামত কার্যক্রম সেই স্বস্তিকে নতুন দুর্ভোগে পরিণত করেছে।

সরেজমিনে মহেশখালী ঘাটে গিয়ে দেখা যায়, শত শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা সী-ট্রাক চালুর অপেক্ষায় রয়েছেন। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ঝুঁকিপূর্ণ স্পিডবোটে পারাপার হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি রোগী, নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

এক ক্ষুব্ধ যাত্রী বলেন, সী-ট্রাক কি মরে গেছে? বারবার নষ্ট হওয়ার কথা শুনে আমরা ক্লান্ত। যদি নিয়মিত চালাতেই না পারেন, তাহলে মানুষের সঙ্গে এমন তামাশা কেন?

ঘাট ইস্যুতে দীর্ঘদিন সোচ্চার স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, বর্তমান সী-ট্রাকটি দীর্ঘমেয়াদে চলাচলের উপযোগী কি না, সেটিই এখন বড় প্রশ্ন। নিয়মিত বিকল হওয়া প্রমাণ করে রক্ষণাবেক্ষণে ঘাটতি রয়েছে। বিআইডব্লিউটিএ আন্তরিক হলে এই দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নতুন সী-ট্রাক সংযোজন জরুরি।

স্থানীয় বাসিন্দা মির্জা তারেক বলেন, সী-ট্রাক কি আইসিইউতে? বারবার মেরামতের নামে বন্ধ রাখা হচ্ছে। একবার ঠিক করলে যেন দীর্ঘদিন চলে, সেই ব্যবস্থা করতে হবে। আমরা নিরাপদ সেবা চাই, অজুহাত নয়।

স্থানীয়দের অভিযোগ, সী-ট্রাক চালুর পর থেকেই নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব, যান্ত্রিক ত্রুটির পুনরাবৃত্তি এবং বিকল্প পরিকল্পনার অভাবে পুরো নৌপথ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তাদের মতে, একটি দ্বীপাঞ্চলের লাখো মানুষের একমাত্র নিরাপদ নৌযানকে সচল রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

চাঁদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কেয়ারটেকার গ্রেপ্তার

অবশ্য অভিযোগ অস্বীকার না করে বিআইডব্লিউটিএ কক্সবাজার জোনের কর্মকর্তা আশরাফ বলেন, আমরা দ্রুত সী-ট্রাক চালুর চেষ্টা করছি। স্থানীয়ভাবে মেরামত সম্ভব না হওয়ায় চট্টগ্রাম থেকে টেকনিশিয়ান ও মেকানিক এনে কাজ চলছে। যত দ্রুত সম্ভব জনসেবায় ফিরিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, আমি বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত মেরামত শেষে সী-ট্রাক চালুর পাশাপাশি নতুন একটি সী-ট্রাক সংযোজনের বিষয়েও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব।

দ্বীপবাসীর দাবি, মহেশখালী–কক্সবাজার নৌপথ কোনো বিলাসী পরিবহন নয়; এটি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনের একমাত্র নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। তাই সেবা ব্যবস্থাপনায় অবহেলা কিংবা দীর্ঘসূত্রতা নয়, স্থায়ী সমাধান ও কার্যকর জবাবদিহিই এখন সময়ের দাবি।

ভোরের আকাশ/রই 

আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ

শেয়ার করুন: