শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সোনারগাঁয়ে বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক
সোনারগাঁয়ে বিদেশি রিভলভার ও গুলিসহ যুবক আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদেশি রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৯ মে) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। শনিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন। আটককৃত যুবক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা মাথাভাঙ্গা এলাকার আবদুস সাত্তার খাঁনের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। এসময়ে রয়্যাল এনফিল্ড কোম্পানির একটি মোটরসাইকেলর গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশি কালীন সময় মোটরসাইকেলর টুল বক্সের ভেতরে রক্ষিত একটি এসটারা মডেলের বিদেশি একটি রিভলভার ও ০৮ রাউন্ড গুলি উদ্ধার করেন।

সোনারগাঁ থানার তদন্ত (ওসি) রাশেদুল হাসান খাঁন  জানান, যুবকের সঙ্গে থাকা বিদেশি রিভলভার ও গুলির বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: