শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও পুষ্টি মেলার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মুক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল।

আলোচনা সভায় বক্তারা শিশু ও মাতৃ পুষ্টির উন্নয়ন এবং অপুষ্টি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। 

তারা বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। পুষ্টি বৈষম্য দূর করতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এবং বিএমএ নওগাঁ শাখার সভাপতি ডা. ইসকেন্দার আলীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

এছাড়া দিনব্যাপী আয়োজিত পুষ্টি মেলায় ১০টি স্টলে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাদ্য ও এ সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হয়। 

মেলায় আসা দর্শনার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

ভোরের আকাশ/ র.ই
 

পুষ্টি সপ্তাহডা. মুনির আলী আকন্দ

শেয়ার করুন: