শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আটক ১

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ এর জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) দায়িত্বপূর্ণ দিনাজপুর ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুলর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিজিবির একটি বিশেষ টহলদল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর আঁখিরাপুকুর এলাকায় জনৈক মোঃ রায়হানের এর বসতবাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশী চলাকালে তার বাড়ি হতে অবৈধভাবে মজুদকৃত একেএল ওয়ান (১০০ এমএল) নামের ৮,০৬৩ বোতল যৌন উত্তেজক সিরাপসহ মোঃ রায়হানকে আটক করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য বিশ লক্ষ পনের হাজার সাতশত পঞ্চাশ টাকা। আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

একইদিন সকালে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে তল্লাশী অভিযান পরিচালনা করে। 

অভিযানে বাংলাদেশ হতে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ ২৯ কার্টুনে সর্বমোট ৭,৪৮৫ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজারমূল্য পঁচিশ লক্ষ ঊনত্রিশ হাজার পঞ্চাশ টাকা।

জব্দকৃত যৌন উত্তেজক সিরাপসমূহের মধ্যে রয়েছে জিনসা, রুটারেস, জেড ভিটা, জেনসিং, লেক্স আলো, স্নেহা, গোল্ডেন সালসা প্যারিলা, জোস, বিজিলেক্স, টাস এবং একেএল ওয়ান। উদ্ধারকৃত মালামাল সংক্রান্ত বিষয়ে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে এসব মালামাল ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হবে এবং মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমের মাধ্যমে ধ্বংস করে নিষ্পত্তি করা হবে।

এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/নি

 

বিজিবি

শেয়ার করুন: