মাগুরায় বাংলা নবর্বষ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভা

মাগুরায় বাংলা নবর্বষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬এপ্রিল) সকালে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১ বৈশাখ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নোমান ময়দানে গিয়ে শেষ হবে। সেখানে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দু’দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় জেলা পরিষদ প্রশাসক আলী আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার শিভলী সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শিশু একাডেমির কর্মকর্তা ইকবাল তালুকদার, জেলা কালচারাল কর্মকর্তা পার্থ প্রতিম, জেলা জাসাস আহ্বায়ক কাজী মিহির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এবং এনএসআইয়ের সহকারী পরিচালক রাজিব হাসানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
বক্তারা এবারের পহেলা বৈশাখকে সবার অংশগ্রহণে আরও প্রাণবন্তভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক সকলের সহযোগিতায় নির্ধারিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।