শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার
সুন্দরগঞ্জে ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১ আগস্ট) রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামি ইদুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (ছাতিনামারী) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৮ জুলাই সন্ধ্যার দিকে আসামি সাইদুল ইসলাম এক শিশুকে উত্তর শ্রীপুর গ্রামের নইমুদ্দিনের বসতবাড়ির দক্ষিণ পাশে মুখ চেপে ধরে কৌশলে উঠিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মাবাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তখন থেকে এই আসামি আত্নগোপনে থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে শুক্রবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১ ঢাকা, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দলের অভিযানে ঢাকা ভাটারা থানাধীন কে-ব্লক রোডের সেভেন স্টার সুপার শপের পেছন থেকে আসামি সাইদুল রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার  বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য এ আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

ধর্ষক গ্রেফতার

শেয়ার করুন: