শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ত্রাণ ও আর্থিক সহায়তা

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সুনামগঞ্জের দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের দুর্দশা লাঘবে চাল, নগদ অর্থ, কম্বল, শাড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় দিরাই সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন

নাগেশ্বরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা আবু ছাইদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশীতল সূত্রধর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সর্দার, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপি সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহআলম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জুনেদ মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার বলেন, অগ্নিকাণ্ডের আকস্মিক এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা, কম্বল, শাড়ি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে জেলা পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: