শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যমুনা অয়েলের কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে খুলনায় ট্যাংকলরি ধর্মঘট

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

খুলনায় যমুনা অয়েল কোম্পানির সেলস কর্মকর্তা মোস্তাক আহমেদের অপসারণের দাবিতে ছয় ঘণ্টা তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত যমুনা তেল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখেন ট্যাংকলরি মালিক-শ্রমিকরা। এ সময় কোনো ট্যাংকলরি ডিপোতে প্রবেশ করেনি। ফলে ডিপো থেকে তেল উত্তোলন ও বিপণন কার্যক্রম বন্ধ থাকে।

আন্দোলনকারীদের অভিযোগ, যমুনা অয়েল কোম্পানির সেলস কর্মকর্তা মোস্তাক আহমেদ স্বজনপ্রীতি ও অনিয়মের সঙ্গে জড়িত। একইসঙ্গে তিনি ট্যাংকলরি মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন তারা। এসব কারণে তাঁকে খুলনা থেকে অপসারণের দাবি জানান পরিষদের নেতারা।

ধর্মঘট চলাকালে দুপুর ১২টার দিকে ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে যমুনা অয়েল কোম্পানির প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিষদের নেতারা জানান, মোস্তাক আহমেদকে খুলনা থেকে প্রত্যাহারের বিষয়ে আগামী বুধবারের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা রয়েছে। এর মধ্যে তাঁকে প্রত্যাহার করা না হলে বৃহস্পতিবার থেকে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীর অবস্থা স্থিতিশীল

বৈঠকে সভাপতিত্ব করেন জ্বালানি মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল গফ্ফার বিশ্বাস। উপস্থিত ছিলেন ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলসহ মালিক সমিতির নেতৃবৃন্দ আলহাজ এম মাহবুব আলম, আলহাজ মোড়ল আব্দুস সোবহান, শেখ মুরাদ হোসেন, মো. সুলতান মাহমুদ পিন্টু, শেখ মিজানুর রহমান মিজান, গোলাম কাদের, সামিমুর রহমান বিশ্বাস, শেখ সাদি, শেখ আমানত আলী, শেখ তারেক, শেখ জামিরুল ইসলাম, এমদাদ ইবনে হাবিব, মো. মুরাদুজ্জামান, মো. রফিকুল ইসলাম নন্টু ও শেখ রেজাউল করিম।

শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক সমিতির সভাপতি মীর মোকসেদ আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, সাধারণ সম্পাদক আলী আজিম, মিজানুর রহমান মিজু, সোহরাব হাওলাদার, মো. আল-আমিন, রমজান আলী, এমদাদুল হক, নুর খালিদ রাস্তি, জাকির হোসেন ও মো. সবুজ প্রমুখ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: