শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের চেক বিতরণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ইসলামিক ফাউন্ডেশন, নড়াইল জেলা কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের যাকাতের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ জুলাই ) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে দুস্থ, গরীব ও অসহায়দের মাঝে এসব চেক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির।এ সময় জেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা জাকারিয়া, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুবিধাভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন প্রতি অর্থবছরে যাকাত তহবিল থেকে দুস্থ , গরীব ও অসহায় মানুষের জন্য আর্থিক সহায়তা হিসেবে যাকাতের অর্থ প্রদান করে থাকে। এবারের উদ্যোগের মাধ্যমে ৬১ জন নারী-পুরুষ সুবিধাভোগীকে ৪লাখ ৮৭হাজার ৭৫২ টাকা যাকাতের চেক হিসেবে বিতরণ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হক বলেন, যাকাত শুধু অর্থ সহায়তা নয়, এটি দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর হাতিয়ার। ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এ মহৎ উদ্যোগ পরিচালনা করছে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করছে। সঠিকভাবে যাকাত ব্যবস্থাপনা করা গেলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব হবে।

আরও পড়ুন

ছয় দিনের টানা বর্ষণে খাগড়াছড়ি বিপর্যস্ত : পানিবন্দী শতাধিক পরিবার

যাকাতের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। সুবিধাভোগীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা হয়, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে।ইসলামিক ফাউন্ডেশন সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ অনুষ্ঠানে ঈমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ৬জনকে সুদমুক্ত লোন হিসেবে ১লাখ ৮০হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই
 

আবু বাকির রিয়াজুল হক

শেয়ার করুন: