শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুন্দরবনের নদী-খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা ১৮ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।

শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের অপহৃত জেলের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে মামুন্দো ও মালঞ্চ নদের খালে জেলেরা মাছ ধরছিলেন।

এ সময় মামুন্দো নদের মাইটেভাঙ্গা খাল থেকে তিনজন, মালঞ্চ নদের মাইশারকোল ও উলোবাড়ি খাল থেকে চারজন, মামুন্দো নদের রাজাখালী খাল থেকে তিনজন এবং কলাগাছি এলাকা থেকে আটজন জেলেকে দস্যুরা অপহরণ করে।

অপহৃতদের সবাই শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকার বাসিন্দা।

জেলের ওই স্বজন আরও জানান, ডন বাহিনীর সদস্যদের মধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণ করা শ্যামনগরের শাহাজান ও শফিকুল ইসলামকে (ওরফে বেটে শফিকুল) জেলেরা চিনতে পেরেছেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, শুক্রবার দুপুরের দিকে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে কোস্ট গার্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই বন কর্মকর্তা।

ভোরের আকাশ/নি. ব

সুন্দরবন

শেয়ার করুন: