শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে : ২৬ শিক্ষার্থী আহত

মাসুদ রানা, বরিশাল অফিস

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

উন্নতমানের বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হলেও নিম্নমানের বাস সরবরাহ, চালকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ও দুর্ঘটনার পর কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন—এসব অভিযোগের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা। কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

তবে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, কমিউনিটি মেডিসিন বিভাগের নিয়মিত বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চারটি বাসে করে ৪৪তম ব্যাচের ২৩৪ শিক্ষার্থী কক্সবাজারের উদ্দেশে বরিশাল ক্যাম্পাস ছাড়েন। ভোররাতে দাউদকান্দির জিংলাতলী এলাকা অতিক্রমের সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থীর মধ্যে ২৬ জন গুরুতর আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা সফরের শুরু থেকেই পরিবহন ব্যবস্থা ও সেবার মান নিয়ে অসন্তোষ ছিল। বাজেট অনুযায়ী মানসম্মত বাস সরবরাহ না করায় আপত্তি জানানো হলে কলেজ কর্তৃপক্ষ একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পরিবহনের ব্যবস্থা করে। এ সময় উন্নতমানের ও নিরাপদ বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হলেও পরে ত্রুটিপূর্ণ ও নিম্নমানের বাস সরবরাহ করা হয় বলে অভিযোগ তাদের।

আহত শিক্ষার্থীদের আরও অভিযোগ, সফরের শুরু থেকেই দুর্ঘটনাকবলিত বাসটির চালকের আচরণ অস্বাভাবিক ছিল। দুর্ঘটনার সময় চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলেও দাবি করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তদন্তের তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর কলেজ প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। দুর্ঘটনাকবলিত শিক্ষার্থী সামিন রেজা অভিযোগ করেন, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনা ঘটলেও দুপুর পর্যন্ত কলেজ কর্তৃপক্ষের কেউ তাদের খোঁজ নিতে বা সহযোগিতার জন্য এগিয়ে আসেননি। আহত ও আতঙ্কগ্রস্ত অবস্থায় শিক্ষার্থীদের নিজেদেরই পরিস্থিতি সামাল দিতে হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

তবে কলেজ প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। শেবাচিমের অফিস সহকারী (শিক্ষার্থী প্রতিনিধি) মোহাম্মদ রনি বলেন, সোমবার বিকেলে ২৩৪ শিক্ষার্থীকে নিয়ে চারটি বাস কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পাওয়ার পর কলেজের অধ্যক্ষ আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুরো ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। বাস দুর্ঘটনাটি চালকের ভুলের কারণে ঘটেছে, নাকি ট্রাভেল এজেন্সি ও সংশ্লিষ্টদের অনিয়ম, অর্থ আত্মসাৎ কিংবা অব্যবস্থাপনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে—তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: