শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম মহাসচিব হলেন মতিন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎নোয়াখালী সদর উপজেলার ৫ নং বিনোদপুর ইউনিয়নস্থ হায়দার মিয়ার হাট ভূমি অফিসের ভূমি কর্মকর্তা এবং দক্ষ সংগঠক আব্দুল মতিন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন। 

এর আগে তিনি সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ‎​হায়দার মিয়ার হাট ভূমি অফিসের অধীনে ধর্মপুর, নোয়াখালী ও বিনোদপুর এই তিনটি ইউনিয়নের ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

সততা, সদালাপ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পরিচিত আব্দুল মতিন বিগত সরকারের আমলে নানা প্রতিকূলতার মধ্যেও সাধারণ সদস্য থেকে শুরু করে কোষাধ্যক্ষ এবং দীর্ঘদিন ধরে জেলা সভাপতির দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করে আসছেন। 

সমিতির সকল কর্মকর্তার সুখে-দুঃখে পাশে থাকায় এবং তাদের সার্বিক সহযোগিতায় তিনি আজ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ পদে ভূষিত হয়েছেন। তার এই অর্জনে নিজ সংগঠনসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানানো হয়েছে।

‎​স্থানীয় সেবাপ্রার্থী ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, ভূমি কর্মকর্তা আব্দুল মতিন একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তা। ভূমি সংক্রান্ত যেকোনো বিষয়ে তিনি সেবাগ্রহীতাদের সৎ ও সঠিক পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম অনলাইনে পরিচালিত হওয়ায় সেবাগ্রহীতারা আরও সহজে সেবা পাচ্ছেন।

‎​নোয়াখালী ইউনিয়নের বাসিন্দা হারুন অর রশীদ ওরপে জারুন ডাক্তার জানান, ভূমি অফিসের সেবা এখন আরও সহজ হয়েছে। জমা-খারিজের (মিউটেশন) জন্য সঠিক কাগজ নিয়ে আসলে কোনো প্রকার অতিরিক্ত খরচ ছাড়াই তা এসিল্যান্ড অফিসে ফরওয়ার্ড করে দেওয়া হয় এবং পরবর্তীতে শুনানির মাধ্যমে অল্প খরচে তা সম্পন্ন করা যায়। এছাড়া ভূমি উন্নয়ন কর অনলাইনে যেকোনো কম্পিউটার বা ডিজিটাল সেবা কেন্দ্র থেকে পরিশোধ করার নিয়ম রয়েছে।

‎​ধর্মপুর ও বিনোদপুর ইউনিয়নের সেবাগ্রহীতা আবদুর রহিম ও মোয়াজ্জেম হোসেন  জানান, তারা ভূমি অফিসে খাজনা দিতে এসে জানতে পারেন যে, নিয়মানুযায়ী এখন অনলাইনে বা কম্পিউটার দোকান থেকে খাজনা পরিশোধ করতে হয়। সরাসরি নগদ লেনদেন এড়াতে এবং সরকারি নিয়ম মেনে চলার স্বার্থেই এই ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা বজায় থাকে।

‎কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করে আব্দুল মতিন এই প্রতিনিধিকে জানান, আমার এই পথচলা এতটা সহজ ছিল না। সংগঠনের প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা না পেলে দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে এতদূর আসা সম্ভব হতো না।

আরও পড়ুন

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

আমি সারা বাংলাদেশের সকল ভূমি কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলের সুখে-দুঃখে পাশে থাকার জন্য আমি দোয়া চাই এবং আশা করি সবাই ভবিষ্যতেও আমাকে একইভাবে সহযোগিতা করবেন।

ভোরের আকাশ/রই 
‎
 

‎

মোয়াজ্জেম হোসেন

শেয়ার করুন: