শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়ালন্দে হেরোইনসহ গ্রেপ্তার ২

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোয়ালন্দে হেরোইনসহ গ্রেপ্তার ২
গোয়ালন্দে হেরোইনসহ গ্রেপ্তার ২

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযানে ১শ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার গুহ লক্ষীপুর রেলস্টেশন এলাকার মৃত জয়নুদ্দিনের ছেলে মোঃ হাফিজুল (৫০) ও উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পোড়া ভিটা এলাকার মৃত জামাল বিশ্বাসের মেয়ে মোসাঃ সাথি বেগম (৪০)।

সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই নাজিমউদ্দীন সংগীয় ফোর্সসহ গোয়ালন্দ উপজেলাধীন বাংলাদেশ হ্যাচারী সংলগ্ন কুব্বাতের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে ১শ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: