শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আবারও পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে পেঁয়াজের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। ভারত থেকে আমদানি শুরু হয়েছিল। কিন্তু বাংলাদেশি আমদানিকারকদের ইমপোর্ট পারমিট (আইপি) হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভোমরা বন্দরে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এর ফলে বাজারে কেজিপ্রতি দাম ৬৫-৭০ টাকায় পৌঁছেছে এবং সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস সূত্রে জানা যায়, সবশেষ ২৭ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়। এর মধ্যে অতিবৃষ্টিতে স্থানীয় ফসলের ক্ষতি হওয়ায় বাজারে পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম বেড়ে যায়।

একপর্যায়ে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে ৮০ টাকায় পৌঁছে যায়। এ অবস্থায় সরকার ১৭ আগস্ট থেকে আমদানি অনুমোদন দিলে ভোমরা বন্দরে পেঁয়াজ আসা শুরু হয়। ওইদিন ৭টি ট্রাকে ২০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এতে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং বাজারে কিছুটা প্রভাব পড়ে।

তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরায় ৪৫-৫০ টাকায় বিক্রি হওয়া আমদানি করা পেঁয়াজ স্থানীয় বাজারে না এসে অধিক লাভের জন্য সরাসরি রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় চলে যাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের এখনও ২০-৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, আইপি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। বাজারে ফের ঘাটতি দেখা দিচ্ছে এবং দাম ঊর্ধ্বমুখী। দ্রুত আইপি অনুমোদন না দিলে সমস্যা আরও বাড়বে।

কাস্টমস সূত্রে জানা যায়, গত পাঁচ দিনে ভোমরা বন্দরে ভারত থেকে ১২৬ ট্রাকে মোট ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

ভোমরাসাতক্ষীরাপেঁয়াজ

শেয়ার করুন: