শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়নে প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড ও সাইন ফ্লেক্সিপ্যাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাতভর চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২১ জানুয়ারি) ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে গোগনগর কবরস্থান এলাকায় অবস্থিত কারখানাটির নিচতলায় গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপপরিদর্শক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাতভর চেষ্টার পর ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। প্লাস্টিক কারখানা হওয়ায় এখনও ধোঁয়া বের হচ্ছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোরের আকাশ/মো.আ.

 

নারায়ণগঞ্জ

শেয়ার করুন: