শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাকৃবিতে হাওর অঞ্চলের কৃষি গবেষণায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'হাওর এলাকার টেকসই উন্নয়নে তরুণ শিক্ষাবিদদের কৃষি গবেষণা সক্ষমতা জোরদারকরণ' শীর্ষক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
​
শনিবার (৭ ফেব্রুয়ারি, ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) শ্রেণিকক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির (CASR) সমন্বয়কারী অধ্যাপক ড. মো. সামসুল আলম, বাউরেস (BAURES)-এর পরিচালক অধ্যাপক ড. এম. হাম্মাদুর রহমান এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।

জিটিআই-এর পরিচালক এবং প্রধান গবেষক প্রফেসর  ড. মো. মোজাম্মেল হকের উদ্যোগে পরিচালিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন। 
​
প্রশিক্ষণ কর্মশালাটির মূল লক্ষ্য ছিল তরুণ গবেষক ও শিক্ষকদের দক্ষ করে তোলা, যাতে তারা বাংলাদেশের হাওর অঞ্চলের কৃষি ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই গবেষণার মাধ্যমে অবদান রাখতে পারেন।

সিটি ব্যাংক রিসার্চ অ্যান্ড ইনোভেশন ফান্ডেড প্রজেক্টের সহায়তায় এই অনুষ্ঠানটি দিনব্যাপী পরিচালিত হয়।আয়োজিত হয়।

 

ভোরের আকাশ/এনএস

হাওরবাকৃবিবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)

শেয়ার করুন: