শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ইপিজেড স্থাপনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন একটি রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভুঁইয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২৪ মার্চ কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি ইপিজেড স্থাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে বেপজার নির্বাহী চেয়ারম্যানকে চিঠি দেন কবীর আহমেদ ভুঁইয়া।

চিঠিতে বলা হয়, "ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তিনলাখপীর এলাকাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। তিনলাখপীর এলাকা থেকে আখাউড়া স্থলবন্দর এবং আখাউড়া রেলওয়ে জংশনের দূরত্বও সীমিত। সড়ক ও রেলপথে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের সহজ যোগাযোগের কারণে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য পরিবহনে আদর্শ স্থান তিনলাখপীর। এখানে বিশাল আয়তনের খাসজমিও রয়েছে। এর ফলে তিনলাখপীর এলাকাটি ইপিজেড স্থাপনের জন্য উপযোগী।"

উল্লেখ্য, কবীর আহমেদ ভুঁইয়া বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানীর বড় ভাই। পাশাপাশি ভুঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভুঁইয়া জানান, তিনলাখপীরে প্রচুর খাস জমি রয়েছে সরকারের। প্রয়োজনে ব্যক্তি মালিকানার জমিও সহজেই অধিগ্রহণ করা যাবে। বর্জ্য ব্যবস্থাপনারও ভালো সুবিধা রয়েছে। এখানে ইপিজেড হলে কসবা-আখাউড়া তথা পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।

তিনি আরও বলেন, 'বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা এখানে বিনিয়োগ করতে আগ্রহী। বেপজা আমার প্রস্তাবটি গ্রহণ করায় কর্তৃপক্ষের প্রতি, সর্বোপরি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, তিনলাখপীরে ইপিজেড স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলাভিত্তিক ইপিজেড করার যে পরিকল্পনা- সেটির বাস্তবায়ন শুরু হবে।'

বিশিষ্টজনরা মনে করেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নতুনভাবে স্থাপন হতে যাওয়া এই রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা পেলে বাংলাদেশের অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

ভোরের আকাশ/ র.ই


 

ইপিজেডকবীর আহমেদ ভুঁইয়া

শেয়ার করুন: