শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহ শহরে নারী পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ঝিনাইদহ শহরে স্বাস্থ্যসম্মত নারী পাবলিক টয়লেট নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উজির আলী স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস চত্ত্বরে এসে শেষ হয়।

এসময় সমাবেশে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহবায়ক রুবিনা খাতুনের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সরকারি কেশব চন্দ্র কলেজ শাখার সংগঠক নুসরাত জাহান সাথীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী সম্পা বসু। অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ সিনিয়র আইনজীবী পারভীন আকতার ছালমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার আহবায়ক শারমিন সুলতানা ও জেলা মহিলা ফোরাম সদস্য জেসমিন খাতুন প্রমুখ। এছাড়াও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শেণী-পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

বক্তারা, অবিলম্বে সুস্থ নারী ও নিরাপদ জীবন নিশ্চিত করতে দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয় ও পৌরসভার নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

ভোরের আকাশ/এনউব

নারী পাবলিক টয়লেট

শেয়ার করুন: