শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেমরা থেকে উদ্ধার হলো ভোলাগঞ্জের ৪০ হাজার ঘনফুট সাদা পাথর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডেমরা থেকে উদ্ধার হলো ভোলাগঞ্জের ৪০ হাজার ঘনফুট সাদা পাথর
ডেমরা থেকে উদ্ধার হলো ভোলাগঞ্জের ৪০ হাজার ঘনফুট সাদা পাথর

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শীতলক্ষ্যা নদীর তীরে সাতটি পাথরের আড়তে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। তবে কেউ আটক হয়নি।

র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে আনা হচ্ছে। রাত ৮টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, সাতটি আড়তে ট্রাকে বোঝাই সাদা পাথর বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। উদ্ধারকৃত পাথরের মধ্যে আস্ত এবং ক্রাশ করা পাথর রয়েছে।

লে. কর্নেল সাজ্জাদ হোসেন আরও জানান, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর এবং ৬ লাখ ঘনফুট বালু চুরি হয়েছে। অধিকাংশ পাথর স্থানীয় আড়ত ও ঘাটে জমা করে ক্রাশার মেশিনে পাঠানো হয়।

অভিযানের সময় আড়তের লোকজন পালিয়ে যাওয়ায় মালিকপক্ষের তালিকা তৈরি করে পরিবেশ অধিদফতরের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ভোরের আকাশ/হ.র

সাদা পাথর

শেয়ার করুন: