খুলনা মহানগরীতে যুবক গুলিবিদ্ধ

নগরীর টুটপাড়ায় সোহেল (৩৫) নামের এক যুবককে গুলি করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর টুটপাড়ার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেল ৫ জন দুর্বৃত্ত এসে সোহেল নামের ওই যুবকের কোমরে গুলি করে পালিয়ে যায়। পরে আহত সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
একই স্থানে গত ৫ ফেব্রুয়ারি রাকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।
ভোরের আকাশ/ র.ই