শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রবাসী পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় আহত ২

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রবাসী পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় আহত ২
প্রবাসী পরিবারের ওপর সন্ত্রাসী হামলায় আহত ২

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর পরিবারের ওপর এক নৃশংস ও পরিকল্পিত হামলায় গুরুতর আহত হয়েছেন দুইজন। 

শনিবার (১১ এপ্রিল) সকালে লাউপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. মাসুম বিল্লাহ (৩৬), পিতা: মৃত মাওলানা আব্দুর রহিম এবং ফেরদৌস (১৭), এবারের এসএসসি পরীক্ষার্থী ও স্কুল ছাত্রদলের সাধারণ সম্পাদক। ধারালো অস্ত্রের আঘাতে তারা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, হামলার নেতৃত্বে ছিলেন লাউপাড়ার সাবেক ইউপি সদস্য পনু মৃধা। পরিকল্পনায় ছিলেন স্বপন মৃধা, যিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য বলে জানা গেছে। হামলায় অংশ নেয় রিদয়, আল-আমিন মৃধা, সজিব মৃধা, হাসান মৃধা এবং তপু মৃধা।

হামলাকারীরা মাসুম বিল্লাহর ভাই প্রবাসী আহসান হাবীবের কাছ থেকে ১৫ আনার স্বর্ণের চেইন, ৫০ হাজার টাকা, ২ হাজার ৬০০ ইউরো এবং ৪টি ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, মৃধা পরিবার দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তালতলী থানার ওসি জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: