শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

জামালপুরের বকশীগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় আপন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা- রৌমারী সড়কের মাঝগেদরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আপন মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়া মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আপন মিয়া যদুরচর গ্রামের মসজিদের ইমাম সাকিব হাসানকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বকশীগঞ্জ শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

তাঁরা কামালপুর মাঝগেদরা এলাকার গামারের গাছ নামক স্থান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক আপন মিয়া ও সাকিব হাসান রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আপন মিয়াকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে মারাত্মক আহত হওয়া সাকিব হাসানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। 

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: