শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরাইলে ভবনে তিন এনজিও অফিসে দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর ইউনিয়নের উত্তর কুট্টাপাড়ার খোরশেদ ভবনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ভবনের তিনটি তলায় থাকা কয়েকটি এনজিও অফিসে ঢুকে নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় একটি এনজিওর হিসাবরক্ষককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ডাকাতরা ভবনের মূল ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা একে একে ভবনের ১ম, ২য় ও ৩য় তলায় থাকা পল্লী মঙ্গল, সিদীপ ও গাক এনজিওর কার্যালয়ে ঢুকে নগদ টাকা লুট করে।

এ সময় গাক এনজিওর অ্যাকাউন্টেন্টকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন ডাকাতরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডাকাতির সময় ভবনে থাকা বেশ কয়েকজনকে একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয় ডাকাতরা। পরে তারা ভবনের সিসিটিভি ক্যামেরার মূল রেকর্ডিং বক্সও কেটে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, খোরশেদ ভবনের নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত দুর্বল। ভবনটিতে কয়েক বছর ধরে একাধিক এনজিও অফিস কার্যক্রম পরিচালনা করলেও নিরাপত্তার জন্য কোনো নিরাপত্তাপ্রহরী নেই।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রত্যাশা করছেন স্থানীয়রা।

ভোরের আকাশ/ এনউব

দুর্ধর্ষ ডাকাতি

শেয়ার করুন: