শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিনের শাস্তি দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিনের শাস্তি দাবি
শিশু ধর্ষণ চেষ্টায় মুয়াজ্জিনের শাস্তি দাবি

মানিকগঞ্জে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টাকারী মসজিদের মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া এবং ঘটনার পর তাকে প্রশয়দানকারী স্থানীয় ইসহাক ও লাভলু মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুআ বান্দুটিয়া (ঘণ্টিপাড়া) মদিনা মসজিদ মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দক্ষিণ সেওতা ও বান্দুটিয়া গ্রামের শত শত মানুষ অংশ নেয়। মানববন্ধন ও বিক্ষোভে বিভিন্ন স্লোগানে তারা ধর্ষণ চেষ্টাকারী আবুল বাশার ভূঁইয়া এবং তার সহযোগীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে হুমকি দিয়ে বাড়ি ছাড়া করেছে আবুল বাশারের পরিবার এবং স্থানীয় লাভলু ও ইসহাক।

স্থানীয়রা বলেন, আবুল বাশারসহ তার সহযোগীরা এলাকায় নানা অপরাধে জড়িত এবং প্রশাসনের কাছে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়।

এ ঘটনায় বুধবার সকালে আলপনা জামে মসজিদের মক্তবে পড়তে আসা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে, পরে বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শারমিন তামান্না জানান, অভিযুক্ত আবুল বাশার ভূঁইয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: