শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‘ করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে তিনদিনব্যাপী জেলা ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্ত¡রে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

কৃষি  সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে জেলা ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. রাশেদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রোকনুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজ উদ্দিন আহমেদ, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ কৃষি বিভাগের কর্মকর্তাগণ।

মেলার উদ্বোধন শেষে ফল মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও দপ্তর প্রধানগণ।

বক্তারা বলেন, টেকসই উন্নয়নে পুষ্টি নিরাপত্তার প্রয়োজন।  খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস হলো ফল। বাংলাদেশের ফল স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিমানে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসেবে কাজ করে। 

আরও পড়ুন

খুলনায় গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাত‌ন, পু‌লিশ দম্প‌তি গ্রেপ্তার

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা বিধান, পুষ্টির মান উন্নয়ন এবং টেকসই কৃষির ওপর জোর দেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনে তথা দেশের মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বছরব্যাপী ফল চাষ এবং তার সঠিক সংরক্ষণ এক যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। 

এ জন্য প্রতিটি বাড়ির আঙ্গিনায় ফলদ বৃক্ষ লাগানোর আহবান জানান বক্তারা। ফল মেলা উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়।

ভোরের আকাশ/ র.ই

ফল মেলালিংকন বিশ্বাস

শেয়ার করুন: