শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পিরোজপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৫, ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলন ও ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৫ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বর এলাকায় এসে শেষ হয়।  পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।  

আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, সদস্য আবুল কালাম আজাদ আকন ও সাইদুল ইসলাম কিসমত প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করতেছে।  একটি অন্ধকার ছায়া দেশের পতাকা খামছে ধরেছে।  তারা ১৯৭১ অস্বীকার করতে চায়।  যারা ৭১ কে অস্বীকার করতে চায় তাদের ঠাই বাংলার মাঠিতে হবে না।

বক্তারা আরো বলেন, গণ-অভ্যুত্থানের চেতনা থেকেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নিতে হবে।  সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা রাজপথে থেকেছে, থাকবেও।

সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  শোভাযাত্রা ও সমাবেশ ঘিরে শহরে ছিল উৎসবমুখর পরিবেশ।

ভোরের আকাশ/জাআ

জুলাই গণঅভ্যুত্থান দিবসশোভাযাত্রাবিএনপি

শেয়ার করুন: