নওগাঁয় বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

নওগাঁ শহরের দয়ালের মোড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং বাসটি শনাক্তে পুলিশ তদন্ত করছে।
ভোরের আকাশ/ইউএম