শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

না‌জিরপু‌রে জামায়া‌তের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

না‌জিরপুর (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পি‌রোজপু‌রের না‌জিরপুরে জামায়া‌তের উদ্যো‌গে ফ্রি মেডিকেল ক্যাম্প করে প্রায় ৩ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) না‌জিরপুর উপ‌জেলা জামায়াতের উদ্যো‌গে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

উপজেলার শাখারীকাঠী ইউনিয়‌নের ভাইজোড়া সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে দিনব্যাপী চলে এই ফ্রি ক্যাম্পের চিকিৎসা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না‌জিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক ছাত্র নেতা এড. আবু সাঈদ মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডা‌রেশন এর উপ‌জেলা সভাপ‌তি মাফুজুর রহমান, উপ‌জেলা সমাজ কল্যাণ সে‌ক্রেটারী আনিচুর রহমান ম‌ল্লিক, মা‌টিভাঙ্গা ইউনিয়ন জামায়া‌তের সে‌ক্রেটারী মো. মিজানুর রহমান, এস এম জাহীদ হক, শি‌বির সভাপ‌তি মো. আবু হা‌নিফ প্রমুখ।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. দিপংকর নাগ, শিশু বিশেষজ্ঞ ডা.শিমুল কৌ‌শিক শাহা, গাইনী বিশেষজ্ঞ ডা. প্রিতিশ বিশ্বাস, নাক, কান ও গলা বি‌শেষজ্ঞ ডাঃ জোনা‌য়েদ, মে‌ডি‌সিন বি‌শেষজ্ঞ ডাঃ শুভ ওঝা সহ মোট ২১ জন বিশেষজ্ঞ ডাক্তার উপ‌স্থিত থে‌কে চি‌কিৎসা প্রদান ক‌রেন।

উপ‌জেলা জামায়া‌তের আমির আব্দুর রাজ্জাক ব‌লেন, "শরীরকে রোগমুক্ত করে সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রচেষ্টাই হলো স্বাস্থ্যসেবা।  মহান আল্লাহই মানুষের জীবন ও মৃত্যুর মালিক।  কেউ যেমন জীবন দিতে পারে না, তেমন মৃত্যুও স্থগিত করতে পারে না।  তবে স্বাস্থ্যসেবা নির্ধারিত মৃত্যুর সময় আসা পর্যন্ত জীবনকে সুস্থ, স্বাভাবিক, সুন্দর ও সচল রাখতে সাহায্য করে।  আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে ইনশাআল্লাহ।

ভোরের আকাশ/জাআ

ফ্রি মেডিকেল ক্যাম্পপি‌রোজপু‌র

শেয়ার করুন: