শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

বজ্রপাতে প্রাণ হারানো কৃষক পরিবার পেল তারেক রহমানের সহায়তা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১১ মে ২০২৫, ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বজ্রপাতে প্রাণ হারানো কৃষক পরিবার পেল তারেক রহমানের সহায়তা
বজ্রপাতে প্রাণ হারানো কৃষক পরিবার পেল তারেক রহমানের সহায়তা

ঝিনাইদহে বজ্রপাতে নিহত দুই কৃষক পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তারেক রহমানের সহায়তার চেক পৌঁছে দেন কেন্দ্রীয় কৃষক দলের একটি প্রতিনিধি দল। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বজ্রপাতে নিহত ওলিয়ার রহমান ও মিরাজুল ইসলামের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শনিবার (১০ মে) দুপুরে সদর উপজেলার উত্তর ভবানীপুর ও পশ্চিম বিষয়খালি গ্রামে তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

শনিবার বেলা ১২টার দিকে সফর শুরু করে কেন্দ্রীয় কৃষকদের বিশেষ টিম। সফরকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো অলিয়ার রহমানের পরিবারের কাছে তারেক রহমানের দেয়া আর্থিক সহায়তার চেক পৌঁছে দেন কৃষক দলের নেতৃবৃন্দ। এসময় অলিয়ার রহমানের স্ত্রী শিরিনা খাতুন ও মেয়ে অন্তরা খাতুন সহায়তার চেক গ্রহণ করেন।

পরে সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম বিষয়খালী গ্রামে বজ্রপাতে প্রাণ হারানো মিরাজুল ইসলামের বাড়িতে পৌছায় কৃষক দলের টিম। এসময় বজ্রপাতে প্রাণ হারানো মিরাজুলের স্ত্রী সোহাগী বেগম তারেক রহমানের সহায়তার চেক গ্রহণ করেন।

সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিএস আয়ুব, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা কৃষক দলের সভাপতি ওসমান আলী বিশ্বাস, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফজলে এলাহি শিমুল, আসাদুজ্জামান আসাদ,  সদর উপজেলা বিএনপির সভাপতি আলমগীর হোসেন।

পরে সংক্ষিপ্ত কৃষক সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: