শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগর

মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জীবননগর প্রতিনিধি 

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জীবননগর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার বিকালে জীবননগর শহরের হাইস্কুল পাড়ায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইফতেকার রহমান  রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। 

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সোলায়মান সেখ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।এরপর করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। 

এসময় জীবননগর উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও জানাযায় অংশ নেওয়া মুসল্লীরা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন জীবননগর পৌরসভার ৭ নং ওয়ার্ডের হাইস্কুল পাড়ার মৃত আয়ুব আলীর বড় সন্তান। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ হয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। ১৯৭১ সালে দেশ স্বাধীন করার জন্য তিনি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

দাফন সম্পন্নসোলায়মান সেখ

শেয়ার করুন: