শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় সাত বিঘা জমির ধান কাটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মান্দা উপজেলায় সাত বিঘা জমির বোরো ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। 

এ ঘটনায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার বিল মান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বিল মান্দা গ্রামের আলাউদ্দিন সরদারের সঙ্গে একই গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাকদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। এর জেরে বৃহস্পতিবার ধান কাটাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আশরাফুল ইসলাম ও তাঁর পক্ষের লোকজনের দাবি, প্রায় ৪৫ বছর ধরে তারা কবলাসূত্রে পাওয়া জমিটি ভোগদখল করে আসছেন। চলতি বোরো মৌসুমেও তারা জমিতে ধান আবাদ করেছিলেন। তাদের অভিযোগ, ধান পুরোপুরি পাকার আগেই প্রতিপক্ষ আলাউদ্দিন সরদার পাশের নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটে শ্রমিক এনে জোরপূর্বক ধান কেটে নিয়ে যাচ্ছেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আলাউদ্দিন সরদার। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমিই জমিটিতে চাষাবাদ করছি। নিজের খরচে ধান রোপণ, সার ও কীটনাশক দিয়েছি। ফসলের ওপর আমারই পূর্ণ অধিকার রয়েছে। আমি নিজের জমির ধান কাটছি। উল্টো প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করছে এবং আমাকে দখলদার সাজিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

ওই এলাকার গভীর নলকূপের মালিক আব্দুর সামাদ বলেন, ‘জমিতে আলাউদ্দিনই চাষাবাদ করেছেন এবং সেচের খরচও তিনি দিয়েছেন।’

পার্শ্ববর্তী কৃষক ইউসুফ আলী, মোকসেদ আলী ও আসকান জানান, তারা আলাউদ্দিনকেই জমিতে ধান রোপণ ও পরিচর্যা করতে দেখেছেন। এখন সেই ধানই কাটা হচ্ছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভোরের আকাশ/ র.ই
 

পাল্টাপাল্টি পদক্ষেপখোরশেদ আলম

শেয়ার করুন: