শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের রৌমারীতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট প্যাকেট করার সময় র‌ফিক মিয়া (৩৫) না‌মে এক মাদক কারবা‌রি‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

এ সময় তার কা‌ছ থে‌কে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন) সকাল ১০টার দি‌কে উপ‌জেলার চর নতুন বন্দর এলাকায় গ্রেফতারকৃত  ব্যবসায়ী র‌ফিক মিয়ার বা‌ড়ি‌ থে‌কে এসব মাদক উদ্ধার করা হয়।  মাদক ব্যবসায়ী র‌ফিক ওই এলাকার আনোয়ার হোসেনের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, মাদক ব্যবসায়ী র‌ফিক এলাকার চি‌হিৃত মাদক কারবা‌রি।  সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘ‌দিন ধ‌রে সে দে‌শের বি‌ভিন্ন জায়গায় মাদক সরবরাহ ক‌রে আস‌ছে।

সোমবার সকা‌লে নিজ বা‌ড়ি‌তে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেট প্যাকেট করা হ‌চ্ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ওই কারবা‌রির বা‌ড়ি‌তে অভিযান চালায় পু‌লিশ।  পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে পালা‌নোর চেষ্টা ক‌রে ওই কারবা‌রি।  প‌রে তা‌কে ধাওয়া দি‌য়ে আটক করা হয়।  এসময় তার বা‌ড়ি‌তে তল্লা‌শি চা‌লি‌য়ে ২২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, এ বিষ‌য়ে মাদকদ্রব্য আইনে মামলা ন‌থিভুক্ত করা হ‌য়ে‌ছে।  গ্রেফতারকৃত আসা‌মি‌কে আদাল‌তের মাধ্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌বে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান বলেন, জেলাকে মাদকমুক্ত করতে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

ইয়াবা ট্যাবলেটকুড়িগ্রাম

শেয়ার করুন: