শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে রুহুল আমিন এমপি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন।  

শুক্রবার  সকালে তিনি হাসপাতালের বিভিন্ন সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় কমপ্লেক্সের বাউন্ডারির ভেতরে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা নিজ হাতে পরিষ্কার করে সেবা প্রতিষ্ঠানের প্রতি তার আন্তরিকতা ও দায়িত্ববোধের পরিচয় দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত টি এইচ ও সার্জারি কনসালটেন্ট ডা. শ্যামল কুমার পাল, আরএমও ডা. মোস্তাফিজুর রহমানসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। 

এছাড়া জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান, জেলা তারবিয়াত সেক্রেটারি জিয়াউল হক, থানা আমির মাওলানা সাজিদুর রহমান, থানা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, থানা সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি রুহুল আমিন বলেন, “জীবননগরের জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে যা যা প্রয়োজন, সবকিছুই করা হবে। এ হাসপাতালটি দীর্ঘদিন অবহেলিত ছিল। স্থানীয়দের কাছ থেকে নানা সমস্যার কথা শুনেছি। যেখানে উন্নয়ন প্রয়োজন, সেখানে কাজ করা হবে।”

তিনি জানান, নানা কারণে হাসপাতালের অপারেশন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে এবং আগামী ছয় মাসের মধ্যে অপারেশন থিয়েটার চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এমপি রুহুল আমিন আরও বলেন, “সরকারি হাসপাতালে যাতে সাধারণ মানুষ সহজে, মানসম্মত ও সাশ্রয়ী সেবা পান—সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটিকে নতুনভাবে গড়ে তোলা হবে।”

ভোরের আকাশ/আ.র
 

রুহুল আমিন এমপি

শেয়ার করুন: