শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ২
নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে উজ্জল ও পারভেজ নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা- নবীনগর সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল (১৮)। নিহত উজ্জল নানার বাড়িতে থাকতেন।

প্রতক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে রাধিকা-নবীনগর সড়কে অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে উজ্জল মারা যায়। স্থানীয়রা গুরতর আহতাবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নবীনগর হাসপাতালে ও অপরজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

ভোরের আকাশ/সু
 

মৃত্যু,বাইক দুর্ঘটনা

শেয়ার করুন: