শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে দিনে-দুপুরে ডিবি পরিচয়ে বাড়িতে লুট

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুরে ডিবি পরিচয়ে দিনে-দুপুরে বাড়িতে ঢুকে নগদ ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের নন্দিখৈর গ্রামের খুদিরামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় খুদিরামের মেয়ে সান্তানা রানী ও নাতনী স্মৃতি রানী বাড়িতে ছিলেন।

অভিযোগ রয়েছে, প্রথমে দুইজন মোটরসাইকেল আরোহী ব্যক্তি আত্মীয় সেজে বাড়িতে প্রবেশ করেন। পরে তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সান্তানা রানীকে মাদক ব্যবসায়ী অভিযোগে মা–মেয়ের হাতকড়া পরিয়ে দেন। এরপর বাড়ির লকার ভেঙে ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ নিয়ে দ্রুত পালিয়ে যান।

পালানোর সময় ধস্তাধস্তির এক পর্যায়ে এক দুর্বৃত্তের মোবাইল ফোন পড়ে যায়। পরে সেটি থানায় জমা দিয়েছেন বলে জানিয়েছেন সান্তানা রানী।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, “ঘটনার সংবাদ পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

ভোরের আকাশ/মো.আ.

স্বর্ণালংকার লুটনওগাঁ

শেয়ার করুন: