শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার: ৩ মাদক কারবারি পলাতক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে  পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল)রাতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ । এ সময় নুরুল হোছাইনের পূর্ব-পশ্চিমমুখী একটি মুরগির খামারের ভেতরের পশ্চিম পাশে খাটের নিচে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম।

তিনি জানান,  উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৪২ দশমিক ৫ কেজি। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তবে তাদের মধ্যে একজনকে পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে।

উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইফুল।

ভোরের আকাশ/এনউব

মাদক কারবারি পলাতক

শেয়ার করুন: