শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালক নিহত

মাদারীপুরের শিবচরে নারকেল গাছ জুড়ার সময় অসাধারণতায় বিদ্যুতের তারে স্পর্শ হলে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়।
রবিবার (৩১ আগস্ট ) সকাল ১০টার সময় উপজেলার চরগজারিয়া কান্দির মোতাহার মুন্সীর ছেলে আব্দুল হক মুন্সী বয়স আনুমানিক (৩৫) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যুবরণ করেন।
স্থানীয় রিপন মাদবর বলেন, আবদুল হক মুন্সি একজন ভ্যানচালক, সে মাঝের মধ্যে অন্যের বাড়ির নারকেল গাছের ময়লা পরিষ্কারের কাজও করতেন। আজ পাশের বাড়ির নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তার স্পর্শ করলে ছিটকে পড়ে মাটিতে।
পরে স্থানীয়রা তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্মরত চিকিৎসক বলেন, রোগীর মাথায় গুরুতর আঘাত তাই রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পথে আবদুল হক মুন্সী মারা যান।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
ভোরের আকাশ/মো.আ.