শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বটগাছের ডালে ঝুলছিল ট্রাক চালকের মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বটগাছের ডালে ঝুলছিল ট্রাক চালকের মরদেহ
বটগাছের ডালে ঝুলছিল ট্রাক চালকের মরদেহ

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুকুরের পাশে মধু হোসেন (২৮) নামে এক ট্রাক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মৃত মধু হোসেন ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হীরাডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পুকুর পাড়ের বটগাছের ডালে মধুর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়ে স্থানীয়রা।  পরে সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মধুর ছোট ভাই পরশ হোসেন জানান, ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মধু হোসেন। গত কয়েক মাস ধরে বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল মধু হোসেনের।  যে কারণে প্রায় ২-৩ মাস ধরে মধু হোসেন বাড়িতে আসা-যাওয়া বন্ধ করে দিয়েছিল।  সোমবার বিকেলে পরিবারের সদস্যদের ফোন করে মধু হোসেন বলে, “আমার ভুল হয়ে গেছে, তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস।”

পরিবারের অন্য সদস্যরা জানায়, সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মধু তার মামাতো ভাই রমজান হোসেনের সঙ্গে ছিলেন।  পরে মঙ্গলবার সকালে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের উত্তর-পশ্চিম পাশে বড় পুকুরের পাড়ে বটগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।  মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

ভোরের আকাশ/জাআ

চালকের মরদেহ

শেয়ার করুন: