শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেছারাবাদে অভাবের তাড়নায় মুদি দোকানির আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুরের নেছারাবাদে মোঃ আবুল মল্লিক নামের ব্যক্তির ঝুলন্ত মরদেহ দোকান থেকে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামে বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আবুল মল্লিক (৫৫) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, আবুল মল্লিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি অনেক সময় অস্বাভাবিক আচরণ করতেন। পাশাপাশি সংসারে ছিল অভাব-অনটন। একসময় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও প্রায় পাঁচ বছর ধরে অসুস্থ থাকায় সেই কাজ করতে পারতেন না। পরে ধারদেনা করে বাড়ির সামনে একটি ছোট চায়ের দোকান দেন। তবে দোকান থেকেও সংসারের অভাব দূর হয়নি।

নিহতের মেয়ে জামাই আবীর হোসেন বলেন, মঙ্গলবার (২৫ আগস্ট) আমার শ্বশুরকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের চা দোকানে ঘুমাতে যান। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় তাকে ডাকতে গেলে দোকানের ফাঁক দিয়ে দেখা যায়, গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছেন।

আরও পড়ুন

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

স্থানীয় বাসিন্দা মোঃ হারুন বলেন, আবুল মল্লিক অত্যন্ত অসহায় ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পাশাপাশি সংসারে অভাব থাকায় তার স্ত্রী ও পরিবারের সদস্যদের অনেক সময় ভিক্ষা করে সংসার চালাতে হয়েছে। গতকালও তাকে হাতে রশি নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: