শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বোর্ডবাজার এলাকার মির্জাপুর সিএনজি স্টেশনের সামনে সমবেত হন। পরে বিকাল ৪টায় একটি বিশাল ট্রাক শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বোর্ডবাজার থেকে শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক-৩ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং বিশাল আকারের জাতীয় ও দলীয় পতাকা বহন করেন।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম রনির নেতৃত্বে শোভাযাত্রায় মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বসির উদ্দিন, টঙ্গী পূর্ব বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস সরকার, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল সিকদারসহ যুবদল ও ছাত্রদলের নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি নেতারা দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: