শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে নিখোঁজ রিকশাচালকের লাশ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৭ ডিসেম্বর ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের পরদিন আব্দুর রশীদ (৩৮) নামের এক রিকশাচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ কটিয়াদীর লোহাজুরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাঝিবাড়ী মহল্লার আব্দুল আউয়ালের ছেলে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী বেলাবো থানার বিন্নাবাইদ ইউনিয়নের ভাওয়ালেচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। 

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। পাশের সড়ক থেকে কিছুটা দুরত্বে নদের পাড়ে মৃতদেহটি পড়ে ছিলো। এ সময় লাশের পাশে মাছ শিকারের একটি বরশী ছিলো। মাথায় ধারালো কোন অস্ত্রের আঘাত এবং চোখ ওপড়ানো দেখতে পান লোকজন। সড়কের পাশে একটি বিভাটেক রিকশা পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে।

পরিবারের বরাতে নিহতের মামাতো ভাই বিল্লাল বলেন, নিহত আব্দুর রশীদ পেশায় বিভাটেক রিকশা চালাতেন এবং গ্রামে নানা শ্রমজীবীর কাজ করতেন। তার মাছ শিকারের নেশাও ছিলো। অধিকাংশ সময় রাতে রিকশা চালাতেন।

সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বিভাটেক রিকশা নিয়ে বের হয়ে গভীর রাতেও বাড়িতে না আসায় ফোন করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও পাওয়া যায়নি।

পরে শুক্রবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে গিয়ে পাশ্ববর্তী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে তার মৃতদেহ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন জানান, স্থানীয় লোকজনের সংবাদে পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

কিশোরগঞ্জলাশ উদ্ধার

শেয়ার করুন: