শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবীনগর

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ল ১২ দোকান ও

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) গভীর রাতে বিএনপির অফিসে অংগ্নিসংযোগে আশেপাশের দোকান পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মান্নান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাজনৈতিক সহিংসতা এক ভয়াবহ রূপ নিয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় আগুনের তীব্রতায় বিএনপি কার্যালয়সহ বেশ কিছু দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার নাটঘর বাজার এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

এলাকাবাসী ও বাজার ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে একদল মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ নাটঘর বাজারে হানা দেয়। তারা সরাসরি বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা বা দাহ্য পদার্থ ছুড়ে মারলে মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের চাল, কাপড় এবং স্টেশনারি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নবীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বিএনপি কার্যালয় এবং ১২টি দোকানের মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

বাজারের নৈশপ্রহরীরা জানায়, দুর্বৃত্তরা অত্যন্ত দ্রুত গতিতে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মান্নান। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এই ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা জানান।

অ্যাড. আব্দুল মান্নান অভিযোগ করে বলেছেন, এই ঘটনার জন্য তিনি সরাসরি স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীদের দায়ী করছেন। 

তাঁর দাবি, নির্বাচনী প্রচারণায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। নাজমুল হোসেন তাপসের সমর্থকরা আগেও তাঁর নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল। তাঁর মতে, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে। 

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর নির্বাচনী ক্যাম্প জানিয়েছে, তিনি বর্তমানে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নাটঘর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়ার পরপরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের উৎস এবং এর পেছনে রাজনৈতিক কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/ র.ই

কার্যালয়অ্যাড. আব্দুল মান্নান

শেয়ার করুন: