শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শনী

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ৪:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

প্রতি বছরের ন্যায় এ বছরও মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয়েছে সর্বসাধারণের জন্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নগরীর ৪নং বিআইডাব্লিউটিএ ঘাটে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা উন্মুক্ত রাখা হয়।

এসময় জাহাজটি দেখতে ভিড় করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকলকেই দেখানো হয় জাহাজের খুঁটিনাটি সব কিছু। জাহাজের সকল অস্ত্র ও কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন জাহাজে কর্মরতরা। সব সময়ই এই যুদ্ধ জাহাজ গুলো থেকে সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখতে পেরে সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা।

এদিকে এসব যুদ্ধজাহাজের মাধ্যমে সমুদ্র সীমানায় নিরাপত্তা প্রদান, সমুদ্র পথে অবৈধ পাচার রোধসহ সকল অপরাধ কর্ম রোধে নৌবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বানৌজা পদ্মার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাফিউর রহমান।

ভোরের আকাশ/এসএইচ

খুলনা

শেয়ার করুন: