শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাটখিলে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
চাটখিলে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা
চাটখিলে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর চাটখিল উপজেলায় ঘরে ঢুকে তাহেরা বেগম (৬৩) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ মে) শেষ রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের মুন্সি বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। নিহত তাহেরা বেগম একই বাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী।    

পুলিশ ও স্থানীয়রা জানান, তাহেরা বেগম দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি বড় ছেলে তারেকের সঙ্গে একই ঘরে থাকতেন। মঙ্গলবার রাতে তিনি তার কক্ষে ঘুমিয়ে পড়েন। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার বড় ছেলে তারেক। শেষ রাতে দুর্বৃত্তরা ভবনের এগজস্ট ফ্যান খুলে ঘরের ভেতরে ঢোকে। এ সময় তাহেরা তাহাজ্জুতের নামাজ পড়তে উঠে  নিজের কক্ষে তাদের দেখে ফেলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তিনি তার ছেলেকে ঘুম থেকে ডেকে তোলেন। ছেলে নিজের রুমের দরজা খুলে দেখেন, মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে তারেক তার মাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, হত্যাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: