সুনামগঞ্জে হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার

সুনামগঞ্জে কবির হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে র্যাব- ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে গেদা মিয়া (৫০), মৃত ফজর আলীর ছেলে মো. সুজন মিয়া (৪৪) ও রশিক আলীর ছেলে আলী হোসেন (২৩)।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব- ৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল।
তারা সবাই দোয়ারাবাজারের সোনাপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত কবির হত্যা মামলার পলাতক আসামী। গত ২৪ জুলাই এই হত্যাকাণ্ডে দোয়ারাবাজার থানায় মামলাটি দায়ের করা হয়। (নং ৩০/২৪/০৭/২৫)।
আসামীদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
ভোরের আকাশ/জাআ