শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় হানি ট্র্যাপ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনায় হানি ট্র্যাপ চক্রের ফাঁদে পড়ে ঢাকার এক ব্যবসায়ী তিন দিন যাবত জিম্মি থাকার পর অবশেষে বুধবার (৮ জুলাই) সোনাডাঙ্গা থানা পুলিশ উদ্ধার করে। ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে খুলনার সোনাডাঙ্গায় ডেকে এনে জিম্মি করে চালায় নির্যাতন। শেষে এই হানি ট্র্যাপ চক্রের সাত সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঢাকার আশুলিয়ার বাসিন্দা ব্যবসায়ী এইচ এম সালাউদ্দিন আহমেদ (৫৭)-এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমীন সুমাইয়া (২৭) নামে এক নারীর পরিচয় হয়। দীর্ঘদিন চ্যাটিং ও অডিও-ভিডিও কলে কথাবার্তার একপর্যায়ে ওই নারী তাকে খুলনায় আসার আমন্ত্রণ জানান।
গত ৫ জুলাই সন্ধ্যায় সালাউদ্দিন খুলনায় এসে সোনাডাঙ্গা এলাকার একটি ভাড়া বাসায় যান। সেখানে প্রবেশের পর তিনি বুঝতে পারেন বাসাটি বসবাসের উপযোগী নয়। বের হতে গেলে দেখতে পান দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ৫ জুলাই রাত থেকে ৮ জুলাই সন্ধ্যা পর্যন্ত তাকে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ।

পুলিশ জানায়, এ সময় চক্রের সদস্যরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন ডকুমেন্ট মুছে ফেলে। পাশাপাশি তার আত্মীয়-স্বজনদের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা চালায়। ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্টে থাকা ৪ হাজার ৭০০ টাকা এবং মানিব্যাগে থাকা ১ হাজার ১০০ টাকা তারা নিয়ে নেয়।

ঘটনার একপর্যায়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলে সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আসে। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সালাউদ্দিনকে উদ্ধার এবং চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

আগৈলঝাড়ায় মৃত্যুর গুজব ছড়িয়ে থানা ভাঙচুর, ৬ পুলিশ আহত

গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বজিৎ ভক্ত ওরফে জিৎ ভক্ত, আল সাব্বির রাজু, জিতু শেখ, ধীমান তালুকদার, আকলিমা আক্তার সোমা, তামান্না আক্তার সাদিয়া এবং রিয়া মনি।
এ ঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিন আহমেদ বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পলাতক শারমীন সুমাইয়াসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এটি একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ ও চাঁদাবাজ চক্র। তাদের বিরুদ্ধে আরও অনেক মানুষকে প্রতারণা ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। চক্রের সদস্যদের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে তদন্ত করা হলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে তিনি মনে করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোরের আকাশ/ইউএম

খুলনা, হানি ট্র্যাপ চক্র গ্রেপ্তার

শেয়ার করুন: